মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং করেন তিনি।
ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন, ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল আচরণ করবেন এমনটা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি নতুন এক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রতিটি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। থাকবে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা।
তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ভোট গননা শেষে উপজেলায় আসবে। পরে উপজেলা থেকে যথারীতি জেলার কনট্রোল রুমে ফলাফল আসবে। কনট্রোল রুমে থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে।
বিফ্রিংকালে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, মৌলভীবাজার সেনা বাহিনীক্যাম্প অধিনায়ক মেজর ইশতিয়াক, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা সহ সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
'Eye News BD' ایپ
تبصرے 0