আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষের লক্ষ্যে সাতক্ষীরা… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রেসব্রিফিং

সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে এক প্রেস ব্রিফিং-এ তথ্য ..
Eidok-এ শেয়ার
আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রেসব্রিফিং
ছবি: সংগৃহীত
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি '২৬) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস্ আফরোজা আখতার। 

প্রেসব্রিফিংকালে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ^াসসহ অন্যান্যরা।
 
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আখতার প্রেসব্রিফিং-এ আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ থেকে প্রার্থীদের প্রচার-প্রাচারনা শেষ হয়েছে। আমাদের প্রস্তুতির অংশ হিসেবে চারটি সংসদীয় আসনে ৬০৯টি ভোট কেন্দ্র রয়েছে এসব ভোট কেন্দ্র গলোর ভোট কক্ষ সাজানো এবং ভোট কেন্দ্রর মধ্যে ৪০০ গজের মধ্যে যে চৌহর্দী নির্মান করা সে গুলো সম্পন্ন হয়েছে। এছাড়া ৬০৯ টি ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা সংযুক্ত রয়েছে। এছাড়াও, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত থাকে সেক্ষেত্রে আমাদের সকল বাহিনী তাদের যে টহল টিমসহ আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছে তারা ভোট কেন্দ্র গুলো টহল দিচ্ছেন। সেই সাথে যানবাহনে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহনে তল্লাশি অব্যাহত রয়েছে। এছাড়া সার্বিক পরিস্থির অংশ হিসেবে আগামীকাল ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী সেটিও যাতে নিরাপদের সাথে ভোট কেন্দ্রে পৌছাতে পারে এবং থাকতে পারে সে ব্যবস্থা গুলোও আমরা সম্পন্ন করেছি। সূতরাং আমরা মনে করি আগামী ১২ তারিখ যে নির্বাচনটি হবে ইনশাল্লাহ সেটা অত্যান্ত উৎসব মূখর পরিবেশে হবে এবং ভোটাররা সেখানে এসে তাদের ভোট দিয়ে চলে যেতে পারবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত আইন-আদালত ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 37 ভিউ তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি আইন-আদালত তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 34 ভিউ বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 46 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 61 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 93 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 91 ভিউ