স্কটিশদের পর আরেকটি দ্বি-শতাধিক স্কোরের মাধ্যমে সহজ জয় দিয়ে শুরু… | আই নিউজ বিডি

স্কটিশদের পর আরেকটি দ্বি-শতাধিক স্কোরের মাধ্যমে সহজ জয় দিয়ে শুরু মার্করামের দলের

টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২৬-এর ৯ম ম্যাচ। প্রতিপক্ষ শক্ত গ্রুপ 'ডি'-এর দঃ আফ্রিকা বনাম কানাডা। এই গ্রুপের ১ম ম্যাচে নিউজিল্যান্ড হারায় আফগানদের।....
Eidok-এ শেয়ার
স্কটিশদের পর আরেকটি দ্বি-শতাধিক স্কোরের মাধ্যমে সহজ জয় দিয়ে শুরু মার্করামের দলের
ছবি: সংগৃহীত

২০ দলের মধ্য থেকে সেরা ৮-এ যাওয়ার লড়াইয়ে গতকাল (৯ ফেব্রুঃ) আহমেদাবাদে (বাংলাদেশ সময়) সন্ধ্যা ৭:৩০-এ শুরু হয় এই ম্যাচ। উভয় দলেরই এটা ১ম ম্যাচ এবারের টুর্নামেন্টে। টসে জয়ী হয়ে কানাডা প্রথমে ফিল্ডিং নেয়। 

দক্ষিন আফ্রিকার দুই ওপেনার মোটামুটি উড়ন্ত সূচনাই এনে দেন দলকে। পাওয়ার প্লে-তে (৬ ওভারে) তারা স্কোরবোর্ডে সংগ্রহ করেন ৬৬। দলীয় ৭০ রানে ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৫৯ রান ৩২ বল থেকে ১০ টি চার ও ১টি ছয় সহ। এটা তার ১২ তম টি-২০ ফিফটি। 

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯* রান আসে ২৩ বলে 'দ্য কিলার' খ্যাত ডেভিড মিলারের উইলো থেকে। তার ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ওভার বাউন্ডারি। নির্ধারিত ২০ ওভার শেষে দঃ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২১৩/৪। কানাডার আনশ্ প্যাটেল ৩টি উইকেট পান ৩১ রান দিয়ে।

কানাডা দল লক্ষ্য তাড়া করতে নেমে নাবনিত ধালিওয়ালের ৬৪ (৪৯) রানের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে ১৫৬/৮ রান করতে সক্ষম হয়। প্রোটিয়া দলের লুঙ্গি এনগিডি ৪টি উইকেট নেন ৩১ রানের বিনিময়ে এবং মার্কো ইয়ানসেন ২ উইকেট পান ৩০ রান দিয়ে। 

৫৭ রানে মোটামুটি অনায়াসেই ম্যাচটি জিতে নেয় দঃ আফ্রিকা। ম্যাচসেরা নির্বাচিত হন ডানহাতি পেসার এনগিডি তার ৪-০-৩১-৪ বোলিংয়ের জন্য। 

 

[তথ্যঃ গুগল এবং ক্রিকবাজ।]

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Actualités Sportives নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 72 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Actualités Sportives শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Actualités Sportives শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Actualités Sportives অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Actualités Sportives শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Actualités Sportives খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Actualités Sportives সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 Views