মানিকগঞ্জ, সিংগাইরে গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র… | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জ, সিংগাইরে গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে হামলা

সিংগাইরে একটি গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
মানিকগঞ্জ, সিংগাইরে গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে  হামলা
ছবি: সংগৃহীত

সিংগাইরে একটি গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মৃত করম আলি বেপারির ছেলে মো. হারুন-অর-রশিদ (৫০), মো. হারুন-অর-রশিদের ছেলে সাব্বির (১৯), মো. মিজানুর রহমান (৪০) ও শামসুল আলম (৪২)।
এ ঘটনায় আহত মো. হারুন-অর-রশিদের ভাই সাবেক জামির্ত্তা ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী সহিদুল ইসলাম (৫৮) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।

জানা যায়, মো. হারুন-অর-রশিদ ও একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ব্লাজন লেবেল ফ্যাক্টরির সীমানা বাউন্ডারি নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন হারুন-অর-রশিদ ও সাব্বিরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত মিজানুর রহমান ও শামসুল আলমকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views