চেতনার নামে বিভাজন নয়, আগামীর মান্দা হবে ঐক্যবদ্ধ ও উন্নত — খন্দকার আব্দুর রাকিব

****
اشتراک‌گذاری در Eidok
চেতনার নামে বিভাজন নয়, আগামীর মান্দা হবে ঐক্যবদ্ধ ও উন্নত — খন্দকার আব্দুর রাকিব
عکس: گردآوری‌شده

 

আল আমিন স্বাধীন 

 মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-৪ (মান্দা) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলার কে কে মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমীর ও এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন, “চেতনার নামে আর কোনো বিভাজন নয়। আগামীর মান্দা হবে ঐক্যবদ্ধ মান্দা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত মান্দা গড়ে তুলব।”

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে মান্দাকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করে একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করা হবে। পাশাপাশি যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও পর্যটন খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন এবং খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি আল আমিন।

এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামী মান্দা উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, শিবির নেতা আমানুল্লাহ ও ওয়ালীউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি ইলিয়াস খান।

বক্তারা জনসভা থেকে প্রসাদপুর খেয়াঘাট ও জোকাহাট ব্রিজ নির্মাণ, সাবেক এমপি শামসুল আলম প্রামানিক স্মৃতি পাঠাগার নির্মাণ, ঐতিহাসিক কুসুম্বা মসজিদকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত মান্দা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মান্দা গড়ে তোলা সম্ভব।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত اخبار منطقه মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ اخبار منطقه নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা اخبار منطقه প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন اخبار منطقه মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ اخبار منطقه ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা اخبار منطقه হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী اخبار منطقه জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views