সন্ত্রাসমুক্ত নেত্রকোনা-১ আসন গড়তে সকলকে কাস্তে মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সন্ত্রাসমুক্ত নেত্রকোনা-১ আসন গড়তে সকলকে কাস্তে মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান..

Rajesh Gour avatar   
Rajesh Gour
সন্ত্রাসমুক্ত নেত্রকোনা-১ আসন গড়তে সকলকে  কাস্তে মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান..
সন্ত্রাসমুক্ত নেত্রকোনা-১ আসন গড়তে সকলকে  কাস্তে মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান..
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১, দুর্গাপুর–কলমাকান্দা আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—..

 

সিপিবি মনোনীত প্রার্থী মো. আলকাছ উদ্দিন মীরের পক্ষে দুর্গাপুরে কাস্তে মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৭ফেব্রুয়ারি)বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই জনসভা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, কৃষক, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং শোষণমুক্ত সমাজ গড়তে কাস্তে মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনায় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা পুনরুদ্ধার করতে কাস্তে মার্কায় ভোট দিন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার কাস্তে মার্কায় ভোট দিন। সন্ত্রাসমুক্ত নেত্রকোনা-১ আসন গড়তে সকলকে এক হয়ে কাস্তে মার্কা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য  কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ রক্ষায়, কাস্তে মার্কায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। কাস্তে মার্কার প্রার্থীরা বিজয়ী হলে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করবে। 

সভায় আরও বক্তব্য দেন সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোশতাক আহমেদ এবং উপজেলা নারী সেলের আহ্বায়ক কমরেড তাসলিমা বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় এবং উপজেলা কমিটির সভাপতি ও কাস্তে মার্কার প্রার্থী আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত শত শত সাধারণ ভোটার অংশ নেন।

তারা এলাকার উন্নয়ন, সম্পদের সুষম বণ্টন এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাস্তে মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

সভা শেষে নেতাকর্মীরা লাল পতাকা হাতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল মিছিল বের করেন।

No se encontraron comentarios


News Card Generator