ভালুকায় সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের সঙ্গে বিএনপি প্রার্থী ফখর… | আই নিউজ বিডি

ভালুকায় সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের সঙ্গে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিশাল মতবিনিময় সভা

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে ভালুকা উপজেলার সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
ভালুকায় সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের সঙ্গে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিশাল মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে ভালুকা উপজেলার সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা পৌরসভার টিএনটি মাঠে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক পরিবহন শ্রমিকের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু পরিবহন শ্রমিকদের খোঁজখবর নেন এবং তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম, পেশাগত সমস্যা ও বাস্তব চ্যালেঞ্জের কথা মনোযোগসহকারে শোনেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। নির্বাচিত হলে পরিবহন খাতের উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।

 

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, ভালুকা উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

 

সভায় পরিবহন চালকরা তাঁদের বিভিন্ন দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রমিকদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি তাঁরা পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন।

 

মতবিনিময় সভায় ভালুকা উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 41 ভিউ নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 81 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 57 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 55 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 ভিউ