জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ  নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে..
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ  নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ  নম্বর অনলাইনে দেখা যাচ্ছে। ভোটার স্লিপ বের করার জন্য কারও দ্বারস্থ হতে হবে না। ভোটার স্লিপের জন্য ভোট কেন্দ্রে ভীড় জমাতে হবে না। তাছাড়া ইউনিয়ন ও সংসদীয় আসনের ভোটের তথ্য ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছবি সহ সকল তথ্য জানা যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস সূত্রে  জানা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের সকল তথ্য অনলাইনে জানা যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ecs.gov.bd  ওয়েব সাইটের মেনু বারে নির্বাচনী এলাকা সিলেক্ট করে প্রতিটি ইউনিয়ন,  ভোট কেন্দ্র ও সংসদীয় আসনের ভোটার সংখ্যা ও ভোটার সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। অপরদিকে ভোটারদের ভোট প্রদানের সহজীকরণে বাংলাদেশ নির্বাচন কমিশন  স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি  Smart Election  Management BD নামে এপ্স চালু করেছে। এপ্সটি ইনস্ট্যাল করে প্রবেশ করে সংসদীয় আসন সিলেক্ট করলে উক্ত সংসদীয় আসনের ভোটার সংখ্যা ও ছবি ও প্রতীক সহ সব প্রার্থীদের  তথ্য পাওয়া যাচ্ছে। এপ্সের নিচের দিকে Find a voter center অপশন সিলেক্ট করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিলে ভোটারের ভোটার স্লিপ নম্বর ও ভোট কেন্দ্র দেখা যাচ্ছে। এর ফলে ভোটারদের ভোট প্রদানের জন্য ভোটার স্লিপ নম্বর বের করার জন্য কেন্দ্রে ভীড় করার প্রয়োজনীয়তা কমে যাবে। এলাকার ভোটারদের মধ্যে এই এপ্সের মাধ্যমে ভোটার স্লিপ বের করতে দেখা যাচ্ছে।  শামীম হাওলাদার নামের একজন ভোটার জানান, আগে ভোটারের ক্রমিক নাম্বার জানার জন্য ভোট কেন্দ্রে ভীড় জমাতে হতো। এই এপ্সের মাধ্যমে এখন অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারছি।

Hiçbir yorum bulunamadı


News Card Generator