‎সতর্ক না হলে গণতন্ত্র বিপন্ন হবে,ভোট নিয়ে ষড়যন্ত্র চলছেঃমোংলায় ড… | আই নিউজ বিডি

‎সতর্ক না হলে গণতন্ত্র বিপন্ন হবে,ভোট নিয়ে ষড়যন্ত্র চলছেঃমোংলায় ড. লায়ন ফরিদ

বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাট-০৩ আসন (মোংলা-রামপাল) থেকে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে।..
Eidok-এ শেয়ার
‎সতর্ক না হলে গণতন্ত্র বিপন্ন হবে,ভোট নিয়ে ষড়যন্ত্র চলছেঃমোংলায় ড. লায়ন ফরিদ
ছবি: সংগৃহীত

একটি চক্র পরিকল্পিতভাবে ভোটের পরিবেশ নষ্ট করতে হকিস্টিক সংগ্রহ করছে, জাল ব্যালট ও ভুয়া সিল ব্যবহার করার চেষ্টা করছে।
‎
‎শুক্রবার বিকেলে মোংলার সোনাইলতলা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ভোট নিয়ে দুর্নীতি, চুরি বা জালিয়াতিতে লিপ্ত হবে, তাদেরকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় দায়িত্ব।
‎
‎ডা. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এই অর্জন নষ্ট করতে দেওয়া যাবে না। ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎তিনি নির্দেশনা দেন, ভোট কেন্দ্রের বাইরে শক্ত নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, যাতে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা কোনো অনিয়মে জড়ানোর সুযোগ না পান। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বের হতে পারবেন না বলেও তিনি মন্তব্য করেন।
‎
‎তিনি আরও বলেন, মা-বোনদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেউ যেন ভুয়া ব্যালট বা সিল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
‎
‎সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ হিল মারুফের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, যুবদল নেতা বাবুল হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, বিএনপি নেতা সুব্রত মজুমদার এবং পৌর যুবদল নেতা মুহাম্মদ আল মামুন।
‎
‎

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Районные новости খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 10 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Районные новости রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 16 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Районные новости সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 22 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Районные новости মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Районные новости কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Районные новости ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Районные новости মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views