বরগুনায় হেলিকপ্টারযোগে নৌবাহিনী প্রধানের সফর : গুরুত্ব পাচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় হেলিকপ্টারযোগে নৌবাহিনী প্রধানের সফর : গুরুত্ব পাচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা....

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় হেলিকপ্টারযোগে নৌবাহিনী প্রধানের সফর : গুরুত্ব পাচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা....
বরগুনায় হেলিকপ্টারযোগে নৌবাহিনী প্রধানের সফর : গুরুত্ব পাচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা....
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় বরগুনা সফর করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাস তিন....

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট - ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় বরগুনার ২ টি আসন ও ৬ উপজেলা সহ দেশের উপকূলীয় অঞ্চলের ২৫ টি উপজেলার ১৬ টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছে।

 

সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সফরসংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়।

 

আইএসপিআর ও নৌবাহিনী সূত্র জানায়, সফরকালে নৌবাহিনী প্রধান বরগুনায় দায়িত্বরত নৌ কন্টিনজেন্ট ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, উপকূলীয় সুরক্ষা এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নৌবাহিনী প্রধান জানান, নির্বাচনের আগে ও পরে দুই থেকে তিন দিন নৌবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলগুলোতে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করা হবে। নিয়মিত টহলের পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও বিশেষ সোয়াডস টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

 

মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডি জি এফ আই, এন এস আই, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় তিনি নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি সমন্বিতভাবে কাজ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সফরসূচি অনুযায়ী, তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রস্থ নৌ কন্টিনজেন্ট পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত নির্বাচন নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি এবং বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

没有找到评论


News Card Generator