বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নে বিএনপি প্রার্থী মিল্লাতের পথসভা | আই নিউজ বিডি

বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নে বিএনপি প্রার্থী মিল্লাতের পথসভা

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে পৃথক দুটি পথসভা কর..
Eidok'ta paylaş
বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নে বিএনপি প্রার্থী মিল্লাতের পথসভা
Fotoğraf: derleme

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকার চর কলোনী মাঠ ও মেরুরচর ইউনিয়ন পরিষদ এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম পুলক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম জীবন, মেরুরচর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোর্শেদ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাবীব, মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত আলীসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও কয়েকশ’ ভোটার পথসভায় অংশ নেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন,
“মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে সরকারি সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা সহজে পেতে পারেন।”
তিনি আরও বলেন, “বকশীগঞ্জ থেকে ইসলামপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, বিভিন্ন সড়ক পাকা করণ, আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ এবং সরকারি চাকরিতে সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে। আগে ভোট দেব, পরে ভাত খাব। দেশের প্রকৃত উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করার বিকল্প নেই। তাই আগামী ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নেবেন।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Politika নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 112 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Politika গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 61 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Politika আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 47 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Politika পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 53 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Politika নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 65 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 95 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 68 Views