পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
ছবি: সংগৃহীত
"জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি'' এই প্রতিপাদ্যে

পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সরকারি গণগ্রন্থাগারের মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভুঞা জনী। 

জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তেপান্তর পাবলিক লাইব্রেরির সভাপতি শাহনেওয়াজ সুমন, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মজিবুর রহমান, তাহফিমুল কুরআন আলিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ শওকত আলী সুতার এবং সরকারি ইন্দুরকানী কলেজের প্রভাষক পারভীন আক্তার।

বক্তারা বলেন, গ্রন্থাগার হচ্ছে জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। নতুন প্রজন্মকে বইমুখী করতে গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। প্রযুক্তির এই যুগে বই পড়ার অভ্যাস ধরে রাখতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সর্বস্তরের মানুষকে গ্রন্থাগারমুখী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস, জাতীয় গ্রন্থাগার দিবস, ঈদে মিলাদুন্নবী ও তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত রচনা, বই পাঠ, চিত্রাংকন, কুইজ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জনকে পুরস্কার হিসেবে বই প্রদান করনে প্রধান অতিথি।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator