‎মোংলায় বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামির ৩০ নেতাকর্মী। | আই নিউজ বিডি

‎মোংলায় বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামির ৩০ নেতাকর্মী

‎বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।..
Eidok-এ শেয়ার
‎মোংলায় বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামির ৩০ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত  ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

‎সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামির সহ-সাধারণ সম্পাদক মো. খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩নং ও ৫নং ওয়ার্ডের ৩০ জন নেতাকর্মী বিএনপির জনসভায় যোগ দেন। এ সময় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জামায়াত নেতাকর্মীদের সাদরে বরণ করে নেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।

‎জামায়াতের রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে দলকে আরও বেগবানে ভূমিকা রাখবেন।

‎সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপি সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।


‎

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 62 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 57 Views