বেতাগীতে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বেতাগীতে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত..

Mj Moumi avatar   
Mj Moumi
বেতাগীতে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত..
বেতাগীতে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, ভোটার উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনী আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে বরগুনায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।..

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা তথ্য অফিস, বরগুনার উদ্যোগে বেতাগী উপজেলার পূর্ব কাজিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

উঠান বৈঠকে বক্তারা উপস্থিত স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে নির্বাচনের গুরুত্ব, সঠিক পদ্ধতিতে ভোট প্রদান এবং নির্বাচনকালীন পালনীয় আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ভোটাররা যাতে কোনো প্রকার ভয়-ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। উপস্থিত ভোটারগণ এই উদ্যোগের প্রশংসা করেন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

نظری یافت نشد


News Card Generator