ইবিতে আইন বিভাগের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট 

****
Eidok-এ শেয়ার
ইবিতে আইন বিভাগের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট 
ছবি: সংগৃহীত

ইবি সংবাদদাতা: 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের ড. শহীদ আহমেদ চৌধুরী ও ড. আকরাম হোসেন মজুমদার স্মৃতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ফুটবলে লিগ্যাল ড্রাফট ও ক্রিকেটে লিগ্যাল স্ট্রাইকারস নিজ নিজ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ক্রিকেটে  ও ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ক্রিকেট এবং ফুটবল উভয় ইভেন্টে ম্যান অফ দ্য ফাইনাল হন বিভাগের ২০২২-২৩ বর্ষের স্বপন রানা। ক্রিকেটে লিগ্যাল ড্রাফট এবং ফুটবলে লিগ্যাল ইউনিটি রানারআপ হয়।

এসময় বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন, প্রফেসর ড. নূরুন নাহার
প্রফেসর ড. মো. শাহজাহান মন্ডল ও প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

টুর্নামেন্টের আইডিয়া জেনারেট করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. শাহজাহান মন্ডল বলেন, আমাদের শিক্ষার্থীদের খেলায় অংশ নিতে হবে। তাহলে খেলায় কোথায় গ্যাপ না থাকলে আরও ভালো করা যেত এমন মানসিকতা তৈরি হবে। এই মানসিকতা শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় কাজে লাগাতে পারবে। তোমরা একজন ভালো মানুষ হবে, ভালো ছাত্র হবে, মানুষের কল্যাণে কাজ করবে। এসময় বিভাগের প্রফেসর ড. শহীদ আহমেদ চৌধুরী ও ড. আকরাম হোসেন মজুমদারের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এমন আয়োজনে বিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম বলেন,  শিক্ষার্থীদের মাঝখানে পড়াশোনার পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা আইন বিভাগ কর্তৃক বলবৎ থাকবে এমন আশা রাখি। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ থাকতে হবে। পরবর্তী তোমরা আইন বিভাগকে রিপ্রেজেন্ট করবা এবং আন্ত:বিভাগ খেলা গুলোতে আমাদের অতীত কৃতিত্ব ফিরিয়ে আনবে বলে আশা করি।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি আইন বিভাগ কর্তৃক এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উক্ত টুর্নামেন্টে বিভাগের ২০২০-২১ বর্ষ থেকে ২০২৪-২৫ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 



হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ ধর্ম ও শিক্ষা সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ 58 ভিউ বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ ধর্ম ও শিক্ষা বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 64 ভিউ দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান ধর্ম ও শিক্ষা দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান 82 ভিউ শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম ধর্ম ও শিক্ষা শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম 93 ভিউ শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন ধর্ম ও শিক্ষা শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন 98 ভিউ প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক ধর্ম ও শিক্ষা প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক 91 ভিউ মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল ধর্ম ও শিক্ষা মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 48 ভিউ