জয়পুরহাটে গণভোটে “হ্যাঁ” প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে গণভোটে “হ্যাঁ” প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে গণভোটে “হ্যাঁ” প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন
ছবি: সংগৃহীত
আসন্ন গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে প্রচারণা ক্যারাভ্যানের  উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের পাঁচুর মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ও জাতীয় ছাত্র শক্তির সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।
 
উদ্ধোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল হোসেন রনজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির সভাপতি অধ্যক্ষ সুলতান মোঃ শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর আমির মাওলানা সাইদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি গোলাম মর্তুজা।
 
গণভোট জনগণের সরাসরি মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার জন্য  সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।
 
জয়পুরহাট জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু বলেন, এই প্রচারণা ক্যারাভ্যান জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে ভোটের আগ পর্যন্ত কাজ করবে। এ কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও জুলফিকার আলী ভুট্টো, সদস্য মনির জামান, মুকুল হোসেন ও মোছাঃ শাহনাজ পারভীন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্য সচিব নাফি রহমানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
উদ্বোধন শেষে প্রচারণা ক্যারাভ্যানটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Noticias del distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 63 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 58 Views