বাগেরহাটের চুলকাটিতে দাড়িঁপাল্লা প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটের চুলকাটিতে দাড়িঁপাল্লা প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
বাগেরহাটের চুলকাটিতে দাড়িঁপাল্লা প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা..
বাগেরহাটের চুলকাটিতে দাড়িঁপাল্লা প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সদর উপজেলার চুলকাটি বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেলে চুলকাটি প্রেসকøাব চত্বরে খানপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির বাকিবিল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে দাড়িঁপাল্লারর মনোনিত প্রার্থী মো: শেখ মনজুরুল হক রাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মো: শেখ কামরুল আলম, বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ ইউনুছ আলী, সহ- সাধারণ সম্পাদক এ্যাড. মাও: মুস্তাইন বিল্লাহ, জেলা সভাপতি ইমাম সমিতি হাফেজ মাও: রুহুল আমিন খান, সহ-সভাপতি হাফেজ মুবারক হোসাইন, জেলা আমির বাংলাদেশ খেলাফত মজলিস মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, জেলা শুরা কর্মপরিষদ মাও: সহিদুল আলম, এনসিপি জেলা প্রধান সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল, ডাকসু নির্বাচিত কার্যনিবার্হী কমিটির বেলাল হোসেন অঞ্জু, রাখালগাছি ইউনিয়ন জামায়াতে আমির মো: আরিফ শেখ, সাবেক সভাপতি মোস্তফা হায়দার ইলিয়াস, সাইফুর রহমান শেফা প্রমূখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব  টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক  বাংলাদেশ গড়তে চাই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িঁপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আমি প্রতিশ্রুতি ও নিশ্চয়তা দিচ্ছি এদেশে আমার মুসলমান ভাইয়ের যেমন অধিকার হিন্দু ভাইদেরও তেমন অধিকার রয়েছে। 

לא נמצאו הערות


News Card Generator