কাজিরাবাদে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ধানের শীষে ভোট দিবেন: নুরুল ইসলাম মনি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাজিরাবাদে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ধানের শীষে ভোট দিবেন: নুরুল ইসলাম মনি..

Mj Moumi avatar   
Mj Moumi
কাজিরাবাদে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ধানের শীষে ভোট দিবেন: নুরুল ইসলাম মনি..
কাজিরাবাদে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ধানের শীষে ভোট দিবেন: নুরুল ইসলাম মনি..
ছবি: সংগৃহীত
মাঠজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সাড়া এবং উদ্দীপনায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসমর্থনের চিত্র ফুটে ওঠে। সভাস্থলজুড়ে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।..

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে বরগুনার (পাথরঘাটা-বামনা-বেতাগী) -০২ আসনের বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মন্নানের হাট এলাকায় অনুষ্ঠিত বিএনপির জনসভায় মিছিলে মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। 

 

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার চলার পথের মূল শক্তি। সেই বিশ্বাসের ওপর ভর করেই অতীতে বারবার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তবে দুঃখজনক বাস্তবতা হলো, বেতাগী উপজেলার বহু জনপ্রতিনিধি সময়ের দাবি অনুযায়ী টেকসই উন্নয়নের ভিত গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। এর ফলে এ জনপদ দীর্ঘদিন ধরে বঞ্চনা ও অবহেলার ভার বহন করে চলেছে। এখন সময় এসেছে সচেতন সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তনের পথ বেছে নেওয়ার। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন, ন্যায় ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানাই।

 

তিনি আরও বলেন, যারা অতীতে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং এ দেশের মানুষের ক্ষতি করেছে, তারা আজ আবার ভোট চায় কিভাবে? জনগণকে এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

 

নুরুল ইসলাম মনি বলেন, কিছু গোষ্ঠী গোপনে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের ফাঁদে পা না দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে হবে।

 

তিনি বেতাগীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও নিরন্তর সমর্থনই আমার পথচলার প্রধান প্রেরণা। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে, আশা-আকাঙ্ক্ষার প্রতিধ্বনি হয়ে পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।

 

জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Geen reacties gevonden


News Card Generator