নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ইবিতে কর্মচারীদের মানববন্ধন

****
Eidok-এ শেয়ার
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ইবিতে কর্মচারীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

 

ইবি প্রতিনিধি:
নবম পে-স্কেল বাস্তবায়নে প্রহসনের প্রতিবাদ ও বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসন চলছে। আমরা ন্যায্য অধিকার চাই, দয়া নয়। বৈষম্য নিরসন করে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।”

আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের সিনিয়র সদস্য আব্দুর রহিম বলেন, “আমাদের একটাই দাবি- নবম পে-স্কেল বাস্তবায়ন। ইতিপূর্বে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে ১১ থেকে ২০ গ্রেডে বৈষম্য রয়েছে। সেই বৈষম্য দূর করে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করতে হবে। তা না হলে ৬ ফেব্রুয়ারি সারা দেশে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যা যমুনা মুখে শেষ হবে।”

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ ধর্ম ও শিক্ষা সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ 58 ভিউ বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ ধর্ম ও শিক্ষা বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 64 ভিউ দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান ধর্ম ও শিক্ষা দ্বিতীয়বার বরাইদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন মাকসুদুর রহমান 82 ভিউ শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম ধর্ম ও শিক্ষা শিক্ষার পরিবেশ উন্নয়নে মাদ্রাসায় সিলিং ফ্যান উপহার দিল শিলক ফকিরাঘাট মানবিক টিম 93 ভিউ শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন ধর্ম ও শিক্ষা শিক্ষা খাতে বরাদ্দকে ব্যয় নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: মাহদী আমিন 99 ভিউ প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক ধর্ম ও শিক্ষা প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব: সাতক্ষীরায় এমপি আব্দুল খালেক 91 ভিউ মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল ধর্ম ও শিক্ষা মিরসরাইয়ে জামেয়া তা'লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল 49 ভিউ