যশোরের চৌগাছায় 'দৈনিক বিজয় বাংলাদেশ' পত্রিকার সাংবাদিকের উপর… | আই নিউজ বিডি

যশোর

যশোরের চৌগাছায় 'দৈনিক বিজয় বাংলাদেশ' পত্রিকার সাংবাদিকের উপর হামলা,খুনের ভয়, জমি দখলের চেষ্টা

যশোরের চৌগাছায় 'দৈনিক বিজয় বাংলাদেশ' পত্রিকার সাংবাদিকের উপর হামলা,খুনের ভয়, জমি দখলের চেষ্টা..
Eidok-এ শেয়ার
যশোরের চৌগাছায় 'দৈনিক বিজয় বাংলাদেশ' পত্রিকার সাংবাদিকের উপর হামলা,খুনের ভয়, জমি দখলের চেষ্টা
ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের সলূয়া গ্রামে আদালতের রায় তোয়াক্কা না করে এক সাংবাদিকের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সালমান বিশ্বাস জীবনের নিরাপত্তা চেয়ে এবং বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে: গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে চৌগাছা থানায় এই ডায়েরিটি করা হয় যার জিডি নম্বর ১৫৩০ এবং অনলাইন ট্র্যাকিং নম্বর HVQHZ6। ভুক্তভোগী সালমান বিশ্বাস ‘দৈনিক বিজয় বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক এবং সলূয়া গ্রামের উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈত্রিক জমি রক্ষণাবেক্ষণের জন্য আমিন দ্বারা পরিমাপ করতে গেলে একই গ্রামের প্রভাবশালী একটি চক্র বাধা দেয়। অভিযুক্তরা হলেন—মৃত মঙ্গল হোসেনের তিন ছেলে যথাক্রমে মোঃ জামির হোসেন (৫০), মোঃ নুর হোসেন (৩৮), মোঃ রফি হোসেন (৫৫) এবং মোঃ আনিচুর রহমানের ছেলে মোঃ আদর আলী (২৫)। তারা দলবদ্ধ হয়ে সাংবাদিক সালমান বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।খোঁজ নিয়ে জানা গেছে, বিরোধপূর্ণ এই জমিটি নিয়ে আদালতে দীর্ঘ সময় ধরে মামলা চলমান ছিল। মামলার রায়ে আদালত সালমান বিশ্বাসের পরিবারের মালিকানা নিশ্চিত করে রায় প্রদান করেন। অভিযুক্তরা ওই রায়ের বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আপিল না করায় আইনগতভাবে সালমান বিশ্বাসই জমির প্রকৃত স্বত্বাধিকারী। কিন্তু দখলদার চক্রটি আদালতের রায় মানতে নারাজ। গ্রাম পর্যায়ে একাধিকবার শালিস বৈঠক ডাকা হলেও হামলাকারীরা কোনো সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। শালিসে তারা কেন বাধা দিচ্ছে বা জমির মালিকানা দাবি করছে—তার কোনো যৌক্তিক কারণ বা প্রমাণ দেখাতে না পারলেও গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্য, "জমি আমাদের না হলেও তারা এই জমিতে আসতে পারবে না"—এমন অযৌক্তিক অজুহাতে তারা বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিষয়ে সালমান বিশ্বাস বলেন, "আদালতের রায় আমার পক্ষে থাকা সত্ত্বেও বিবাদীরা পেশিশক্তি দেখিয়ে আমাকে আমার জমিতে যেতে দিচ্ছে না। আমিন দিয়ে মাপার সময় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমি একজন সাংবাদিক হিসেবে নিজের অধিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছি। চৌগাছা থানা পুলিশ জিডিটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। সাংবাদিকের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 ভিউ