বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত

নির্বাচন সুষ্ঠ, অবাধ, অংশগ্রহণ মূলকভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।..
Eidok-এ শেয়ার
বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
১লা ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বানারীপাড়ার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় সভা করেন। সমন্বয় সভায় ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মেজর মোহাইমিনুল হক মেনন  ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে তার দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি আগামী নির্বাচন সুষ্ঠ, অবাধ, অংশগ্রহণ মূলকভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিবর্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বানারীপাড়া  প্রেসক্লাবের সাংবাদিকরা  সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত সংবাদকর্মীরা সততার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে  সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিক নেতারা। উল্লেখ্য সেনাবাহিনী বানারীপাড়ায় অস্হায়ী ক্যাম্পেইন করার পর থেকে অপরাধকান্ড দমনে সার্বক্ষনিক তাদের কার্যক্রম অব্যাহত রেখে চলেছেন।
বানারীপাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে তারা তাদের সুশৃঙ্খলতার নিয়ম কানুনের বার্তা পৌঁছে দিচ্ছেন। সভায় এ সময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন  লেফটেন্যান্ট মোঃ মাহফুজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত  ছিলেন বানারীপাড়া  প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক মাইদুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসি, নুরুজ্জামান পলাশ, সহ সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, হুমায়ুন প্রমুখ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 20 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 91 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 99 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 96 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 105 ভিউ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ এক্সক্লুসিভ কানিহাটি চা বাগান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, পরিবার ও এলাকাজুড়ে আনন্দ 74 ভিউ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন এক্সক্লুসিভ দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 341 ভিউ