জাতীয় সংসদ নির্ববাচন রগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী): বেতাগীতে… | আই নিউজ বিডি

জাতীয় সংসদ নির্ববাচন রগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী): বেতাগীতে বিএনপি প্রার্থী নুরুল মনির উন্নয়নের নতুন অঙ্গীকার

জেলা প্রতিনিধি,বরগুনা।।
Eidok-এ শেয়ার
জাতীয় সংসদ নির্ববাচন রগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী):  বেতাগীতে বিএনপি প্রার্থী নুরুল মনির উন্নয়নের নতুন অঙ্গীকার
ছবি: সংগৃহীত

 

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেছেন, বেতাগী উপজেলার অনেক জনপ্রতিনিধি কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানান।

শনিবার সন্ধ্যায় বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, আসন্ন নির্বাচনে অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিতে হবে। জঙ্গিবাদী ও উগ্রবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। তিনি জামায়াতে ইসলামীর মতো সংগঠনকে দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, কিছু চরমপন্থী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে ঢুকে গোপন তৎপরতা চালাচ্ছে। তারা বাংলাদেশের অস্থিতিশীলতা চাইছে। তাই এ ধরনের ফাঁদ এড়িয়ে উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

নুরুল ইসলাম মনি বেতাগীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারাই আমার শক্তি ও সাহস। আপনাদের সমর্থনেই আমরা বিজয়ের পথে এগিয়ে যাব। আমি নির্বাচিত হলে বেতাগী থেকে উন্নয়নের কাজ শুরু করব। আমি ইতিপূর্বে তিন বার এমপি ছিলাম এবং সর্বাধিক উন্নয়ন করেছি; ইনশাআল্লাহ আবারও করব।

জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 7 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 11 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 54 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 44 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 75 ভিউ মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার রাজনীতি মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 ভিউ টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ রাজনীতি টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 32 ভিউ