যারা মাদক ব্যবসার স্বপ্ন দেখছেন আমি বিজয়ী হলে সেই সুযোগ আর পাবেন না। শরণখোলায় নির্বাচনী জনসভায় সোমনাথ দে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যারা মাদক ব্যবসার স্বপ্ন দেখছেন আমি বিজয়ী হলে সেই সুযোগ আর পাবেন না। শরণখোলায় নির্বাচনী জনসভায় সোমনাথ দে..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
যারা মাদক ব্যবসার স্বপ্ন দেখছেন আমি বিজয়ী হলে সেই সুযোগ আর পাবেন না। শরণখোলায় নির্বাচনী জনসভায় সোমনাথ দে..
যারা মাদক ব্যবসার স্বপ্ন দেখছেন আমি বিজয়ী হলে সেই সুযোগ আর পাবেন না। শরণখোলায় নির্বাচনী জনসভায় সোমনাথ দে..
ছবি: সংগৃহীত
যারা স্বপ্ন দেখছেন আগামীতে মাদকের ব্যবসা করবেন,অন্যের জমি দখল করবেন। মানুষকে বিপদে ফেলে অর্থ উপার্জন করবেন,তারা ভুল চিন্তায় আছেন। আমি বিজয়ী হলে শরণখোলা-মোরেলগঞ্জে এসব চলবে না।..

 

শরণখোলা উপজেলার খোন্তাকাটা বাজারে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বাগেরহাট-৪ আসনে ধানের শীষে প্রতীকের প্রার্থী বাবু সোমনাথ দে। 

রবিবার বিকালে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বিতীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি  মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান,জেলা কমিটির সদস্য এডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন,সহ-সভাপতি আঞ্জুমান আলো, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ এম শামীম, সাধারণ সম্পাদক রাসেল ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল , বিএনপি নেতা মিজানুর রহমান  উপজেলা যুবদল নেতা আবুল হোসেন, শহিদুল  ইসলাম সোহাগ ও  ‌ছাত্রদল নেতা শামীম শিকদার।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator