গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে কালাইয়ে এনসিপির সচেতনতামূলক প্রচারণা
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১ ফেব্রুয়ারী)দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নুনুজ বাজারসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা গণভোটের উদ্দেশ্য, ভোট প্রদানের নিয়মাবলি এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
নেতারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতের ভিত্তিতেই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই ভোটারদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং যেকোনো ধরনের বিভ্রান্তি দূর করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. আশরাফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা যুগ্ম আহ্বায়ক মুফতি মাওলানা সাহেব আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, সদস্য মনির জামান, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্য সচিব নাফি রহমানীসহ দল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, গণভোটের দিন পর্যন্ত কালাই উপজেলাসহ জয়পুরহাটের অন্যান্য উপজেলা, ইউনিয়ন ও গ্রামে পর্যায়ক্রমে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে কালাইয়ে এনসিপির সচেতনতামূলক প্রচারণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে কালাইয়ে এনসিপির সচেতনতামূলক প্রচারণা..
ছবি: সংগৃহীত
No se encontraron comentarios