সুন্দরবনে ট্রলার ও ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সুন্দরবনে ট্রলার ও ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
সুন্দরবনে ট্রলার ও ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক
সুন্দরবনে ট্রলার ও ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক
ছবি: সংগৃহীত
পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার ও বিপুল পরিমান ফাঁদসহ দুই হরিণ শিকারীকে আটক করেছেন রনক্ষীরা।..

 

আটক শিকারীরা হলেন, আব্দুল মালেক আকন (৬০) ও আব্দুল কালাম হাওলাদার (৫৫)। এদের বাড়ি বরগুনা জেলার তালতলী থানার সকিনা গ্রামে।

আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য বনাঞ্চলের বেতমোর নদীতে অভিযান চালিয়ে ওই শিকারীদের আটক করা হয়।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমান জানান, শনিবার রাতে তারা বেতমোর নদীতে নিয়মিত টহলকালে ট্রলারটি জব্দ করেন। ট্রলারে তল্লাশী চালিয়ে ৫০০ ফুট হরিণ ধরার ফাঁদ এবং বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এছাড়া ট্রলারের পাটাতন রক্ত মাখা ছিল। 

ওই বন কর্মকর্তা আরো জানান, ধারণা করা হচ্ছে শিকারীরা বন থেকে হরিণ শিকার শেষে তাদের গন্তব্যে ফিরছিলেন। এমন সময় বনরক্ষীদের টের পেয়ে শিকার করা হরিণের মাংস নদীতে ফেলে দেয়। 

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের বেতমোর নদী থেকে আটক দুই শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। হরিণ শিকার প্রতিরোধে বনবিভাগের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

نظری یافت نشد


News Card Generator