দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে টাঙ্গাইলে তারেক রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে টাঙ্গাইলে তারেক রহমান..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে টাঙ্গাইলে তারেক রহমান..
দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে টাঙ্গাইলে তারেক রহমান..
ছবি: সংগৃহীত
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন চরজানা বাইপাস এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  হন বিএনপি চেয়ার..

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিন ভাগ্য গড়ার দিন, আগামী দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের। এ দেশ কোনো দলের না, এ দেশ কারো ব্যক্তিগত না, এ দেশ কোটি জনগনের দেশ। আজকে যদি আমাদেরকে দেশ গড়তে হয়, আজ যদি বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়- তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


তারেক রহমান বলেন, বহু কষ্টে, অনেক রক্ত দিয়ে আমরা পুণরায় স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবে না, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল সেইভাবে ১২ তারিখে ভোট দিতে হবে। ১২ তারিখের ভোটে গণতন্ত্রকে যদি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা না করি- তাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। ভোটের আগের দিন থেকে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহুর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে- কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বাংলাদেশের মালিক এই দেশের জনগন। ১২ তারিখে জনগন সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো।
আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেন, এই টাঙ্গাইল থেকে তৈরি তাঁতের শাড়ি-টুপি দেশের বিভিন্ন দেশে যায়। আমরা পরিকল্পিতভাবে যদি চেষ্টা করি তাহলে বিদেশের বাজার ধরতে পারি। আপনাদের এলাকায় প্রচুর আনারস চাষ হয়। টাঙ্গাইলে নতুন করে পাটশিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে আমরা চেষ্টা করলে এ পাটশিল্পকে বিদেশে রপ্তানী করা সম্ভব।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীদের জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে এবং বিকালে টাঙ্গাইল জেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। এরপর জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারম্যান ঢাকার উদ্দেশে রওনা হন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator