হোসনাবাদে ধানের শীষের বিশাল জনসভা রূপ নেয় জনসমুদ্রে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হোসনাবাদে ধানের শীষের বিশাল জনসভা রূপ নেয় জনসমুদ্রে

Mj Moumi avatar   
Mj Moumi
হোসনাবাদে ধানের শীষের বিশাল জনসভা রূপ নেয় জনসমুদ্রে
হোসনাবাদে ধানের শীষের বিশাল জনসভা রূপ নেয় জনসমুদ্রে
ছবি: সংগৃহীত
****

 বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল জনসভা জনসমুদ্রে রূপ নেয়। হোসনাবাদে ধানের শীষের বিশাল জনসভা রূপ নেয় জনসমুদ্রে।

 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

বক্তব্যে তিনি বলেন, আমি অতীতেও জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হয়েছি। কিন্তু বেতাগী উপজেলার অনেক জনপ্রতিনিধি কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ফলে এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। এবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করুন।

 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং জঙ্গিবাদী ও উগ্রবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। জামায়াতে ইসলামীর মতো সংগঠনকে দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 

নুরুল ইসলাম মনি অভিযোগ করেন, কিছু চরমপন্থী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ভেতরে ঢুকে গোপন তৎপরতা চালিয়েছে দীর্ঘদিন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের ফাঁদে পা না দিয়ে উন্নয়নের পক্ষে অবস্থান নিতে হবে।

 

জনসভায় তিনি বেতাগীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বেতাগীর মানুষ ধানের শীষের বিজয় চায়। আপনারাই আমার শক্তি ও সাহস। আপনাদের সমর্থনেই আমরা বিজয়ের পথে এগিয়ে যাবো।

 

সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator