কাঠালিয়াতে পরিবেশ আইন তোয়াক্কা না করেই কাঠ পুড়ছে KBF ইটভাটায় | আই নিউজ বিডি

কাঠালিয়াতে পরিবেশ আইন তোয়াক্কা না করেই কাঠ পুড়ছে KBF ইটভাটায়

ঝালকাঠির  কাঁঠালিয়ায় কয়লার বদলে কাঠ পুড়ছে KBF ইটভাটায়; উজাড় হচ্ছে বনভূমি, হুমকির মুখে জনস্বাস্থ্য।..
Eidok-এ শেয়ার
কাঠালিয়াতে পরিবেশ আইন তোয়াক্কা না করেই কাঠ পুড়ছে KBF ইটভাটায়
ছবি: সংগৃহীত

 

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির  কাঁঠালিয়ায় কয়লার বদলে কাঠ পুড়ছে KBF ইটভাটায়; উজাড় হচ্ছে বনভূমি, হুমকির মুখে জনস্বাস্থ্য।
​
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়ায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে একটি ইটভাটা। কয়লার পরিবর্তে বনের কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগ উঠেছে 'KBF' নামক এই ভাটাটির বিরুদ্ধে। এতে একদিকে যেমন বনভূমি উজাড় হচ্ছে, অন্যদিকে কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য। 
​
সবুজ শ্যামল প্রকৃতি আর জনবসতির মাঝেই গড়ে উঠেছে KBF ইটভাটা। সরকারি নিয়ম অনুযায়ী ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের কথা থাকলেও, বড় কাঁঠালিয়ার এই ভাটায় চিত্রটি ভিন্ন। সরেজমিনে দেখা যায়, ভাটার চারপাশ জুড়ে স্তূপ করে রাখা হয়েছে শত শত মণ বনের কাঠ। ড্রাম চিমনি আর আগুনের লেলিহান শিখায় পুড়ছে এসব গাছ।
​
"আমরা এখানে টিকতে পারছি না। দিনরাত শুধু কালো ধোঁয়া আর কাঠের গন্ধ। আশেপাশের গাছপালার পাতা লাল হয়ে যাচ্ছে, ফলন কমে গেছে। আমাদের বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।"
​
স্থানীয়দের অভিযোগ, দিন-রাত সমানতালে কাঠ পোড়ানোর ফলে এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে। উজাড় হচ্ছে ফলজ ও বনজ বৃক্ষ। বিশেষ করে ছোট ছোট শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে ভাটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অকপটে স্বীকার করেন কয়লার সংকটের কথা।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কথা হলে জানান বিষয়টি পরিবেশের জন্য হুমকি স্বরুপ। বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন। 
​
তবে পরিবেশবাদীদের মতে, কয়লার দোহাই দিয়ে অবৈধভাবে কাঠ পোড়ানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি একদিকে যেমন পরিবেশ আইন ১৯৭৩-এর লঙ্ঘন, অন্যদিকে বন উজাড় করে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করা। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ সচেতন মহল।

পকেট ভারী করতে গিয়ে পরিবেশের এমন অপূরণীয় ক্ষতি কতদিন চলবে, সেটিই এখন বড় প্রশ্ন। কাঁঠালিয়া উপজেলার এই অবৈধ তৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 44 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 ভিউ