জামায়াতে ইসলামীর উদ্যোগে জয়পুরহাট-২ আসনে নির্বাচনী জনসভা | আই নিউজ বিডি

জয়পুরহাট

জামায়াতে ইসলামীর উদ্যোগে জয়পুরহাট-২ আসনে নির্বাচনী জনসভা

****
Eidok-এ শেয়ার
জামায়াতে ইসলামীর উদ্যোগে জয়পুরহাট-২ আসনে নির্বাচনী জনসভা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে জয়পুরহাট-২ আসনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ জনসভায় জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশিদুল আলম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া।

দেশে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।

জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে জনসভাটি অনুষ্ঠিত হয়।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 23 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী اخبار منطقه সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 35 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী اخبار منطقه মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত اخبار منطقه কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ اخبار منطقه ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা اخبار منطقه মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 17 Views