বকশীগঞ্জে পরীক্ষা না দিয়েই ফাজিল পাশ, প্রক্সি পরীক্ষার অভিযোগ | আই নিউজ বিডি

বকশীগঞ্জে পরীক্ষা না দিয়েই ফাজিল পাশ, প্রক্সি পরীক্ষার অভিযোগ

পরীক্ষার সময় সৌদি আরবে অবস্থান করেও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে মুস্তাকিন বিল্লাহ নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় কে আর আই কামিল মাদ্রাসার ফ..
اشتراک‌گذاری در Eidok
বকশীগঞ্জে পরীক্ষা না দিয়েই ফাজিল পাশ, প্রক্সি পরীক্ষার অভিযোগ
عکس: گردآوری‌شده

 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ফুলদহপাড়া গ্রামের মনজুরুল হকের ছেলে মুস্তাকিন বিল্লাহ ২০২৪ সালের ফাজিল পরীক্ষার্থী ছিলেন। ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪১৬ বিষয় কোডের ইসলামী স্টাডিজ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন তিনি সৌদি আরবে অবস্থান করে ওমরা পালন করছিলেন। ফলে তিনি নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

অভিযোগ রয়েছে, পরীক্ষায় অনুপস্থিত থাকা সত্ত্বেও হাজিরা খাতায় তার উপস্থিতি দেখানো হয় এবং তার পরিবর্তে অন্য একজন প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে ২০২৬ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত ফাজিল পরীক্ষার ফলাফলে মুস্তাকিন বিল্লাহ জিপিএ-৩.২৫ পেয়ে উত্তীর্ণ হন। তার রেজিস্ট্রেশন নম্বর ২১২০৩১১৯১ এবং ফাজিল রোল নম্বরও একই।

এ বিষয়ে বাট্টাজোড় কে আর আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সুলতান মাহমুদ খসরু বলেন, “মুস্তাকিন বিল্লাহর ফলাফল এসেছে। তবে তিনি কীভাবে পাশ করেছে, সে বিষয়ে আমার জানা নেই।”

অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াসিন আলী বলেন, “বিষয়টি সুনির্দিষ্টভাবে আমার জানা নেই। তবে অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি جرم চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 4 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা جرم মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা جرم কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার جرم শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ جرم মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার جرم রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ جرم ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views