নির্বাচন সামনে রেখে বরগুনায় নিরাপত্তা তৎপরতা জোরদার: কন্টিনজেন্ট পরিদর্শনে রিয়ার এডমিরাল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নির্বাচন সামনে রেখে বরগুনায় নিরাপত্তা তৎপরতা জোরদার: কন্টিনজেন্ট পরিদর্শনে রিয়ার এডমিরাল..

Mj Moumi avatar   
Mj Moumi
নির্বাচন সামনে রেখে বরগুনায় নিরাপত্তা তৎপরতা জোরদার: কন্টিনজেন্ট পরিদর্শনে রিয়ার এডমিরাল..
নির্বাচন সামনে রেখে বরগুনায় নিরাপত্তা তৎপরতা জোরদার: কন্টিনজেন্ট পরিদর্শনে রিয়ার এডমিরাল..
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বরগুনা জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন কার্যক্রম ত্বর..

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন বরগুনা জেলায় পৌঁছালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়, এ সময় বরগুনার বিজ্ঞ জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এবং জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) তাঁকে শুভেচ্ছা জানান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল, উপজেলা নিবার্হী অফিসার (বরগুনা সদর উপজেলা), (NDC) মোঃ সাইফুল ইসলাম (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

পরবর্তীতে রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন বরগুনা জেলায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বরগুনা সদরসহ নৌবাহিনীর আওতাধীন বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রস্তুতি, টহল কার্যক্রম এবং অপরাধ দমন সংক্রান্ত অপারেশনাল অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।

 

এ সময় তিনি নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতকরণ ও সর্বোচ্চ পেশাদারিত্ব এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

 

রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নৌবাহিনীর এই তৎপরতায় বরগুনা জেলায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলেও জানিয়েছেন তারা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator