ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধানের শীষ প্রতীকের কাপড়ের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত


স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার সময়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ব্যানার সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politique সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 27 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politique আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politique কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politique যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 97 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politique কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politique ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 108 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politique গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views