ঠাকুরগাঁও–৩ আসনে একই মঞ্চে ৯ প্রার্থীর ‘জনগণের মুখোমুখি’ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও–৩ আসনে একই মঞ্চে ৯ প্রার্থীর ‘জনগণের মুখোমুখি’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে সুজন—সুশাসনের জন্য নাগরিক। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও–৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনের স..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও–৩ আসনে একই মঞ্চে ৯ প্রার্থীর ‘জনগণের মুখোমুখি’
ছবি: সংগৃহীত




বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম/পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে এক মঞ্চে উপস্থিত হন আসনটির ৯ জন এমপি প্রার্থী। অনুষ্ঠানটির আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, পীরগঞ্জ উপজেলা কমিটি।
অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি সাধারণ জনগণের মুখোমুখি হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান, উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় ভোটাররা—যুবক, প্রবীণ, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ—নিজ নিজ এলাকার সমস্যা, প্রত্যাশা ও প্রশ্ন প্রার্থীদের সামনে উত্থাপন করেন।
‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন আহাম্মেদ, গণঅধিকার পরিষদের প্রার্থী মামুনুর রশিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এস এম খলিলুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আশা মণি।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোটাররা প্রার্থীদের সরাসরি জানার সুযোগ পাচ্ছেন এবং প্রার্থীরাও জনগণের বাস্তব চাহিদা সম্পর্কে অবগত হচ্ছেন।
অনুষ্ঠান চলাকালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে কার্যক্রমটি সরেজমিনে কাভার করেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politique সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 27 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politique আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politique কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politique যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 97 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politique কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politique ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 108 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politique গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views