আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পুকুরের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফতেহপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর একটি টিম । এ সময় তিনি অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির ক্ষতির বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
মান্দায় অবৈধভাবে পুকুরের মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
Appen „Eye News BD“
Kommentarer 0