বরগুনায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ সমাপ্তির পথে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ সমাপ্তির পথে..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ সমাপ্তির পথে..
বরগুনায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ সমাপ্তির পথে..
ছবি: সংগৃহীত
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ সংসদীয় আসনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় সমাপ্তির পথে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ..

বরগুনা জেলায় মোট দুটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বরগুনা-১ আসনের অন্তর্ভুক্ত বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ১৭২ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন। এছাড়া পোস্টাল ভোটার সংখ্যা ১ হাজার ৯৭৯ জন।

উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে মোট ভোটকেন্দ্র ৬৫টি এবং বুথ রয়েছে ৪০০টি। এর মধ্যে ইতোমধ্যে ৩৯টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি কেন্দ্রগুলোর কাজ চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তা শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউল হক জানান, এ আসনে অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ৮টি এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৮টি কেন্দ্র। এসব কেন্দ্রের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, বরগুনা-১ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্যামেরা স্থাপনকারী প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধ করা হবে।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, সিসিটিভি নজরদারির মাধ্যমে ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা আরও জোরদার হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

نظری یافت نشد


News Card Generator