বানারীপাড়ার সৈয়দকাঠিতে ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু'র উঠান বৈঠক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বানারীপাড়ার সৈয়দকাঠিতে ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু'র উঠান বৈঠক..

Anamul Kabir avatar   
Anamul Kabir
বানারীপাড়ার সৈয়দকাঠিতে ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু'র উঠান বৈঠক..
বানারীপাড়ার সৈয়দকাঠিতে ধানের শীষের প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু'র উঠান বৈঠক..
ছবি: সংগৃহীত
তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ২ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে..


বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি সমর্থকদের সাথে উঠান বৈঠক করেছেন বরিশাল -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।২৯ জানুয়ারি(বৃহস্পতিবার)বিকাল তিনটায় অনুষ্ঠিতব্য উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি  বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল।বিএনপি কখনো দেশের মানুষের সাথে বেঈমানি করেনি।বিএনপি  একটি জনদরদী দল। বিএনপি যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ২ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।যে কার্ডে প্রতিমাসে মোট ২৫ শত টাকার খাদ্য সামগ্রী থাকবে।তিনি বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ব্রিজ নির্মানের ব্যাপারেও প্রতিশ্রুতি দেন।এছাড়াও তিনি বলেন যে,বিএনপি ক্ষমতায় গেলে এ দেশে কোনো বৈষম্য থাকবে না।উক্ত উঠান বৈঠকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের হিন্দু,মুসলানসহ ও সর্বস্তরের মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু হানিফ হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা, সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন মল্লিক, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার,সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator