ভালুকা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে হাতেম খানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা | আই নিউজ বিডি

ভালুকা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে হাতেম খানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা

ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ প্রচারণায় নেতৃত্ব দেন ময়মন..
Eidok-এ শেয়ার
ভালুকা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে হাতেম খানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা
ছবি: সংগৃহীত

 ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ প্রচারণায় নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।

 

প্রচারণা চলাকালে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আলহাজ্ব হাতেম খান বলেন, “বিএনপি জনগণের দল। মানুষের ভোট ও অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই।”

 

প্রচারণায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

স্থানীয় জনগণের মধ্যে এ প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান নেতাকর্মীরা। অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান।

 

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ রাজনীতি আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 15 ভিউ পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার রাজনীতি পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 30 ভিউ তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের রাজনীতি তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 37 ভিউ বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন রাজনীতি বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন 75 ভিউ লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের রাজনীতি লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 57 ভিউ নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনীতি নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 133 ভিউ গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি রাজনীতি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 70 ভিউ