জয়পুরহাটে এনসিপির কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিতের দাবিতে… | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে এনসিপির কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে এনসিপির কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

অদক্ষ ও অকার্যকর জয়পুরহাট জেলা এনসিপির কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিদের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে  এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্র শক্তির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্র শক্তির আহবায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম ও ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলাম সহ নেতৃবৃন্দরা। 

এ সময় নেতৃবৃন্দরা বলেন, এনসিপির আহবায়ক কমিটি দেওয়ার পর থেকে এনসিপির আহ্বায়ক - সদস্য সচিব সহ গুটি কয়েকজন ব্যাপক স্বেচ্ছাচারিতা করছেন। তারা কয়েকজন সংগঠনের কোন কার্যক্রম করেনা। এনসিপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কোন সমন্বয় করে না। আমরা ১০ দলীয় জোটে কাজ করতে চাই। আমরা নিজের থেকে গণভোটের প্রচারণা করছি। এনসিপির আহ্বায়ক কমিটি অবাঞ্চিত ঘোষনা এবং কমিটি স্থগিদের দাবি জানান। 

এ বিষয়ে এনসিপির জেলা কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, কি কারনে ছাত্র শক্তি, যুব শক্তি এ মানববন্ধন করেছেন আমি জানিনা। এ বিষয়ে দলের হাই কমান্ড কে জানিয়েছি। আর আমি ছাত্রশক্তি, যুবশক্তি নেতৃবৃন্দদের ডাকতেছি তারা আসলে আলোচনা করা হবে। 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Районные новости রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 15 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Районные новости সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 11 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Районные новости মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Районные новости কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Районные новости ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 21 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Районные новости মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Районные новости খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 60 Views