গোপালগঞ্জ–১ আসনে নির্বাচনী তৎপরতা বাড়াল জামায়াত, মুকসুদপুরে আমিরের… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ–১ আসনে নির্বাচনী তৎপরতা বাড়াল জামায়াত, মুকসুদপুরে আমিরের পথসভা

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ–১ আসনে নির্বাচনী তৎপরতা বাড়াল জামায়াত, মুকসুদপুরে আমিরের পথসভা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ–১ আসনে নির্বাচনী তৎপরতা বাড়াল জামায়াত, মুকসুদপুরে আমিরের পথসভা
মোঃ মামুন মোল্লা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

যশোর ও খুলনায় ধারাবাহিক নির্বাচনী প্রচারণা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বাগেরহাটে একটি নির্বাচনসভা সম্পন্ন করেন। সেখান থেকে ফেরার পথে তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর কলেজ মোড়ে আয়োজিত এক পথসভায় যোগ দেন।
রাত ৯টার দিকে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’তে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি গোপালগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হামিদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।
পথসভায় গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর—এই চার জেলার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ড. বদর উদ্দিনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।
পথসভাকে কেন্দ্র করে মুকসুদপুর কলেজ মোড় এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাস্থলে উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশের সৃষ্টি হয়।

注释 0

没有找到评论

相关文章

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 体育新闻 নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 76 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 体育新闻 শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 102 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 体育新闻 শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 128 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 体育新闻 অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 121 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 体育新闻 শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 83 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 体育新闻 খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 136 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 体育新闻 সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 119 Views