পিরোজপুরে ভান্ডারিয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার-চাচাতো ভাইসহ গ্রেফতার-৪ | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ভান্ডারিয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার-চাচাতো ভাইসহ গ্রেফতার-৪

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নিখোঁজের কয়েকদিন পর
Eidok-এ শেয়ার
পিরোজপুরে ভান্ডারিয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার-চাচাতো ভাইসহ গ্রেফতার-৪
ছবি: সংগৃহীত

৫ বছর বয়সী শিশু রাইয়ান মল্লিকের লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় শিশুটির আপন চাচাতো ভাইসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী।
‎
‎নিহত শিশু মো: রাইয়ান মল্লিক (৫) ভান্ডারিয়া উপজেলার উত্তর আতরখালী গ্রামের মো: রাছেল মল্লিকের ছেলে।
‎
‎ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো: রিয়াদ মল্লিক (১৯), তার পিতা মো: মিজান মল্লিক (৪২), মো: সাইদুল ইসলাম (৩৬) এবং মোসা: পারভীন বেগম (৩৫), স্বামী মো: মিজান মল্লিক সহ চারজনকে গ্রেফতার করেছে।
‎
‎সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শিশুটির মা সাইয়েদা তন্বী গত ২৫ জানুয়ারি তার সন্তান নিখোঁজ হওয়ার বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিবেচনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৮/৩০ ধারায় ভান্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়। জিডি ও মামলার প্রেক্ষিতে নিখোঁজ শিশুকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটনের লক্ষ্যে ডিবি পুলিশের একটি দল ভান্ডারিয়া থানার উত্তর আতরখালী গ্রামে স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ভিকটিমের বাড়ির পাশের একটি মসজিদের বারান্দা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, চিরকুটটি ভিকটিমের চাচাতো ভাই মো: রিয়াদ মল্লিকের (১৯) হাতে লেখা। রিয়াদ মল্লিক স্বীকার করেন, তিনি নিজ হাতে চিরকুটটি লিখেছেন। মো: সাইদুল ইসলাম (৩৬)-এর কথায় তিনি চিরকুটটি মসজিদের বারান্দায় রেখে আসেন। এ কাজের জন্য সাইদুল ইসলাম তাকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান তিনি।
‎
‎পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী আরও জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রিয়াদ মল্লিক ভিকটিম রাইয়ান মল্লিক কোথায় আছে সে বিষয়ে অবগত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে তাদের বসতঘরের সামনের একটি গোয়ালঘরের ভেতরে খড়কুটার মধ্যে বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। 
‎
‎এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
‎
‎পিরোজপুর।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ פשע সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 5 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার פשע মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 79 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান פשע দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম פשע চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার פשע মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন פשע কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ פשע আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views