বাস শ্রমিক মৃত সদস্যদের পরিবারের হাতে সাতক্ষীরায় নগদ অর্থ সহায়তা… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

বাস শ্রমিক মৃত সদস্যদের পরিবারের হাতে সাতক্ষীরায় নগদ অর্থ সহায়তা প্রদান

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৫৫০) এর মৃত সদস্যদের পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে..
Eidok-এ শেয়ার
বাস শ্রমিক মৃত সদস্যদের পরিবারের হাতে সাতক্ষীরায় নগদ অর্থ সহায়তা প্রদান
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৫৫০) এর মৃত সদস্যদের পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী '২৬) বেলা ১১ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে যারা বার্ধক্যজনিত কারনে ও দুর্ঘটনায় প্রাণ হারায় তাদের পরিবারের মাঝে শ্রমিক ইউনিয়নের (রেজি-৫৫০) পক্ষ থেকে প্রতিবছরই এককালীন নগদ সহায়তা প্রদান করে থাকে। এরই অংশ হিসেবে মৃত্যুবরনকারী সদস্যদের ওয়ারিশদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ক্যাশিয়ার হুমায়ুন কবির স্বপন প্রমুখ।

২০২৫ সালে মৃত্যুবরণকারী সদস্যদের নগদ অর্থ সহায়তাপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা সদরের যোগরাজপুর গ্রামের মৃত নজরুল ইসলামের পরিবার, বলাডাঙ্গা গ্রামের মৃত. আবুল কালাম, মধুমল্লারডাঙ্গী গ্রামের মৃত. আবুল কালাম (কুলপি) এর পরিবার ও মৃত. নজরুল ইসলামের পরিবার, ফিংড়ী গ্রামের মৃত. জুলফিকার আলীর পরিবার, দক্ষিণ পলাশপোল গ্রামের মৃত. রুহুল আমিনের পরিবার, সবুজবাগ এলাকার মৃত. আব্দুল্লাহর পরিবার, পুরাতন সাতক্ষীরার মৃত. আব্দুস সালামের পরিবার, কামালনগরের মৃত শেখ আব্দুল সহিদের পরিবার, কাদাকাটি গ্রামের মৃত. মনিরুল ইসলামের পরিবার, আলীয়া মাদ্রাসা এলাকার মৃত. আব্দুল করিমের পরিবার, মাহমুদপুর এলাকার মৃত. আবুল হোসেনের পরিবার, পলাশপোল গ্রামের মৃত. ফারুক হোসেন জনির পরিবার, লাবসা গ্রামের মীর মনুরুজ্জামান মনির পরিবার, খেজুরডাঙ্গীর মৃত. ইনসুর আলীর পরিবার আরো অনেক শ্রমিকের পরিবার।

 
এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান বলেন, আমরা মৃত শ্রমিকদের পরিবারে হাতে এই টাকা মে দিবসে হস্তান্তর করি। কিন্তু সময়- সুযোগে এবছর জানুয়ারী মাসে অগ্রীম দিয়ে দিচ্ছি। এই টাকা পেয়ে মৃত. শ্রমিকদের পরিবারের সদস্যরা বিশেষভাবে উপকৃত হয়। 
 

এসময় শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি - সহিদুল ইসলাম, মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান সাজু, সহ যুগ্ম সম্পাদক মো. কামাল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সহ সাংগঠনিক মশিয়ার রহমান, প্রচার সম্পাদক মিন্টু, সহ প্রচার সম্পাদক বাবুল হোসেন বাবু, সামিনুর রহমান (সাদ্দাম), খন্দকার বদুউর জামান বদু, সদস্য নুর আলম গাজী, মোতাহার হোসেন, শেখ হারুন, হোসেন আলী, সাহেব আলী, বিল্লাল হোসেন, আনারুল ইসলাম তুতু, আজিজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Районные новости খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Районные новости রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 17 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Районные новости সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 23 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Районные новости মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Районные новости কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Районные новости ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Районные новости মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views