ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সমর্থনে পিরোজপুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক রিয়াজ এর আয়োজনে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নড়াইলপাড়া, আমলাপাড়া ও উকিলপাড়ার সমন্বয়ে নড়াইলপাড়া এলাকায় এ উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও জিপি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পিরোজপুরে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক | আই নিউজ বিডি
পিরোজপুরে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক
'আই নিউজ বিডি' অ্যাপ
Kommentarer 0