কোস্ট গার্ডের অভিযানে বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক | আই নিউজ বিডি

বাগেরহাট

কোস্ট গার্ডের অভিযানে বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
‎নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ দুই ম..
Eidok-এ শেয়ার
কোস্ট গার্ডের অভিযানে বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

‎সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

‎অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

‎লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং উপকূলীয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

‎

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Distriktsnyheder খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 12 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Distriktsnyheder রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 16 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Distriktsnyheder সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 22 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Distriktsnyheder মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Distriktsnyheder কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Distriktsnyheder ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Distriktsnyheder মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views