ঝালকাঠির কাঁঠালিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে  বিএনপি অফিস ভাঙচুর

ঝালকাঠির কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। উপজেলার বানাই বাজারে একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ও অফ..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিড়ি খাওয়াকে কেন্দ্র করে  বিএনপি অফিস ভাঙচুর
ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি ঝালকাঠি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। উপজেলার বানাই বাজারে একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ও অফিস ভাঙচুরে রূপ নেয়। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন একজন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
​
ঘটনাটি ঘটেছে গতকাল ২৪ জানুয়ারি, শনিবার রাত ১০টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বিএনপি নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার সূত্রপাত হয়। যা পরবর্তীতে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় রূপ নেয়।
​ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। ভাঙচুর করা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।
​
"এই ঘটনাটা বিড়ি চাওয়া নিয়েই শুরু হইছে। পরে দেখি একদল লোক আইসা অফিসে হামলা চালাইলো।"
​
স্থানীয়দের অভিযোগ, এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। স্থানীয় এক ইলেকট্রনিক্স দোকানদার দাবি করেন, ভাণ্ডারিয়া থেকে বহিরাগতদের এনে 'আওয়ামী চক্র' পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
​হামলায় জুয়েল তালুকদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জুয়েল তালুকদার এই হামলার জন্য বাদশা তালুকদারের ইন্ধনে ফয়সাল তালুকদারকে দায়ী করেছেন। তবে অভিযুক্ত ফয়সাল তালুকদারের বাবা ফারুক তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন—
​
"জুয়েল তালুকদার আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি সেজে মূল ধারার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমার ভাইয়েরা আজীবন বিএনপি করে আসছে, আমরা এই হামলার সাথে জড়িত না।"

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, দলীয় কার্যালয় ও চেয়ারপারসনের ছবি ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
​এদিকে পুলিশ বলছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
​সাক্ষাৎকার ৩ (আবু নাছের রায়হান, ওসি, কাঁঠালিয়া থানা):
"আমরা ঘটনাটি তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।"অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 19 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 16 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 70 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 56 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 ভিউ