রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার | আই নিউজ বিডি

রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার..

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার..
রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার..
ছবি: সংগৃহীত
****

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর একটি টহল দল এই মাদক উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি’র অধীনস্থ পার্বতীপুর বিওপি’র একটি দল এই অভিযান পরিচালনা করে। সন্ধ্যা আনুমানিক ৬:২৫ মিনিটে রাণীশংকৈল উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/৭-এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইন্দ্রগাঁও নামক এলাকায় নদীর পাড়ে তল্লাশি চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৫,০০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি অধিনায়ক প্রত্যয় ব্যক্ত করে বলেন, "সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবি সর্বদা সচেষ্ট। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

Tidak ada komentar yang ditemukan


News Card Generator