আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম: খায়রুল কবির খোকন | আই নিউজ বিডি

আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম: খায়রুল কবির খোকন

****
Eidok-এ শেয়ার
আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম: খায়রুল কবির খোকন
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী সদর থেকে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, কারণ তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমত গঠন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে সাহায্য করেন। এছাড়া তিনি আরো বলেন, আমাদের খবরগুলো সাংবাদিকরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করে আসছে বলেই দেশ উন্নয়ন হচ্ছে এবং আমরা উপকৃত হচ্ছি। তাই আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তিনি শনিবার ২৪ জানুয়ারি বিকেলে নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

তিনি আরো বলেন, একমাত্র সাংবাদিকদের কারনেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এদেশের মানুষ তাদের ন্যায্য দাবী ভোটাধিকার ফিরে পেয়েছে। পরিশেষে তিনি সাংবাদিকদেরকে সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানান।

নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মো: হারুন অর-রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রকাশক/সম্পাদক মো: হাবিবুর রহমান, একে ফজলুল হক, মো: জাকির হোসেন, মো: হুমায়ূন কবির সাহা, মো: লিয়াকত হোসেন, হামিদুল হক আহাদ, মো: হোসেন আলী, মো: এমদাদুল ইসলাম খোকন, এটিএম মোস্তফা বাবর, মো: আমজাদ হোসেন, আফরোজা আহমেদ, সালমা সুলতানা, মো: কবির হোসেন, মো: শিবলী হাসান ও মো: আরিফুল হক।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, দি ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, চ্যানেল আই এর নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায়, বিজয় টিভি নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা ও চ্যানেল এস টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মো:  খাইরুল ইসলাম প্রমুখ

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Политика নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Политика পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Политика টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Политика গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Политика গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Политика গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Политика জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views