জয়পুরহাট–২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাট–২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
জয়পুরহাট–২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ
জয়পুরহাট–২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ
ছবি: সংগৃহীত
জয়পুরহাট–২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন প্যানেলে চেয়ারম্যান নুরুল ইসলাম..

জয়পুরহাট–২ (ক্ষেতলাল–কালাই–আক্কেলপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারীর পক্ষে গণসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম এবং বড়তারা ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ চালান।
রবিবার  (২৫/১/২৬) সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগে বড়তারা ইউনিয়ন পরিষদের হোপ, পাঠানপাড়া, নওটিকা, উত্তর টাউসারা ও কাচাকুল গ্রামের সাধারণ মানুষের মাঝে ধানের শীষের মার্কা বিতরণ করা হয় এবং ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, গ্রাম্য হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে পথসভা করেন। তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনার রাজনীতি করে।


এ সময় প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,
“এই নির্বাচন ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের ভোটের অধিকার রক্ষার নির্বাচন। মানুষ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানাভাবে বঞ্চিত। দ্রব্যমূল্য, কর্মসংস্থান ও ন্যায়বিচারের প্রশ্নে মানুষ এখন সচেতন এবং তারা ভোটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করতে প্রস্তুত।
গণসংযোগে বড়তারা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালান এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে অনেকেই জানান, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশায় তারা এবারের নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। বিএনপি প্রার্থী মো. আব্দুল বারীর পক্ষে মাঠপর্যায়ের এ সক্রিয়তা নির্বাচনী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিএনপি নেতারা জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

没有找到评论


News Card Generator