‎কারাবন্দি স্বামী, বাড়িতে ৯ মাসের শিশুসহ গৃহবধূর লাশ বাগেরহাটে | আই নিউজ বিডি

বাগেরহাট

‎কারাবন্দি স্বামী, বাড়িতে ৯ মাসের শিশুসহ গৃহবধূর লাশ বাগেরহাটে

‎বিশেষ প্রতিনিধিঃ
‎
‎বাগেরহাটে হৃদয়বিদারক এক ঘটনায় ৯ মাসের শিশু সন্তান সহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারী..
Eidok-এ শেয়ার
‎কারাবন্দি স্বামী, বাড়িতে ৯ মাসের শিশুসহ গৃহবধূর লাশ বাগেরহাটে
ছবি: সংগৃহীত

নিহত গৃহবধূর নাম কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২)। পুলিশ জানায়, ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় স্বর্ণালীর মরদেহ পাওয়া যায় এবং মেঝেতে পড়ে ছিল তার শিশুসন্তান নাজিম হোসেনের নিথর দেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যার পর তিনি নিজে গলায় ফাঁস দেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী এবং জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের কন্যা। দম্পতির একমাত্র সন্তান ছিল নিহত শিশু নাজিম। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বিভিন্ন মামলায় অভিযুক্ত জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে যশোর কারাগারে বন্দি রয়েছেন।
‎
‎নিহতের ভাই শুভ জানান, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে তিনি নানাভাবে চেষ্টা করলেও ব্যর্থ হন। হতাশা ও মানসিক চাপ থেকেই এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে পরিবারের ধারণা।
‎
‎স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করেছে বলেই আমরা বিশ্বাস করি। কাউকে দোষারোপ করতে চাই না। ময়নাতদন্ত শেষে প্রশাসন যা সিদ্ধান্ত নেয়, আমরা সেটাই মানব।”
‎
‎বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Bezirksnachrichten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 15 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Bezirksnachrichten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Bezirksnachrichten সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Bezirksnachrichten মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Bezirksnachrichten কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Bezirksnachrichten ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা Bezirksnachrichten মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views