বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত..
বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে কলেজ..

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সজল চন্দ্রশীল, সালেহ শাহীন এবং প্রফেসর বরগুনা সরকারি মহিলা কলেজ।

 

এছাড়াও বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করে তোলেন।

 

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শন করে।

 

ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে নৃত্য পরিবেশন, দলীয় ও একক সংগীত, আবৃত্তি এবং অন্যান্য পরিবেশনা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক।

 

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সারাদিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি করে।

לא נמצאו הערות


News Card Generator