যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২৯ বন্দি | আই নিউজ বিডি

যশোর

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২৯ বন্দি

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২৯ বন্দি
 
Eidok-এ শেয়ার
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২৯ বন্দি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। এতে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ১২৯ জন বন্দি। 

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) জেলার আবিদ আহম্মেদ জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জেলার আবিদ আহম্মেদ জানান, শুরুতে বন্দিরা ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও জাতীয় পরিচয়পত্র (NID) না থাকা কিংবা দ্রুত জামিনে মুক্তির সম্ভাবনা থাকায় অনেকেই শেষ পর্যন্ত নিবন্ধিত হননি। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১২৯ জন বন্দি অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করেছেন।
 
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট আসার পর কারাগারের ভিতরেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে। প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানাতে বন্দিদের বিশেষ বুকলেট দেওয়া হবে। ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি সিলগালা করে ডাক বিভাগের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। কোনো নিবন্ধিত বন্দি ভোটের আগে জামিনে মুক্তি পেলেও নিয়ম অনুযায়ী তাকে কারাগারে এসেই ভোট দিয়ে যেতে হবে।
 
এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানিয়েছেন, বন্দিদের এই সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 94 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 ভিউ